Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আওয়ামী লীগ নেতার মোনাজাত, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক// রাজশাহীর বাগমারায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করা হয়েছে।

উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার রাতে ওই মোনাজাত করা হয়।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আর এই মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক।

বর্তমানে এই মোনাজাত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।তবে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দাবি করেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এটি হয়েছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছিল।

ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আবদুর রাজ্জাক বলেন, মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করে দিও আল্লাহ।

ইয়া মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা..। এসময় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে আমিন বলতে শোনা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:56 pm, Friday, 17 December 2021
29 Time View