Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ছাগল চুরি করে মেম্বার প্রার্থীর লোকজনের বিরুদ্ধে ভূরিভোজের অভিযোগে মামলা

আঃ মতিন নাটোর জেলা প্রতিনিধি// নাটোরের গুরুদাসপুরে আদিবাসী কৃষকের বাড়ি থেকে গভীর রাতে খাসি চুরি করে নির্বাচনী খিচুড়ি ভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের সমর্থকদের বিরুদ্ধে।

গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর আধিবাসী পাইক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আধিবাসী কৃষক শ্রী মিঠুন পাহান বাদী হয়ে গুরুদাসপুর থানায় ওই এলাকার আয়ুব আলীর ছেলে শাহীন আলী, শহিদুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম ও ছাত্তারের ছেলে বাদল আলীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, অভিযুক্ত ব্যক্তিরা চাপিলা মহারাজপুর এলাকার বর্তমান ইউপি সদস্য ও আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী মো. আব্দুল হান্নানের সমর্থক।আদিবাসী কৃষক শ্রী মিঠুন পাহান জানান, শুক্রবার রাতে তার পালিত তিনটি ছাগল ঘরে তুলে দিয়ে তারা ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শাহীন আলী, হাসিবুল ও বাদলরা খাসি মনে করে তার একটি গর্ভবতী ছাগল নিয়ে গিয়ে পুকুর পাড়ে জবাই করে। পরে জবাইকৃত ছাগলের পেটে বাচ্চা থাকার কারণে তারা পুণরায় তার বাড়িতে এসে আরো একটি খাসি নিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন ছাগলটির চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা তার সমর্থক না।

তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন জানান, এ ঘটনায় মামলা রেকর্ড হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:36 pm, Sunday, 19 December 2021
24 Time View