Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত

ছয় ইঞ্চি এলিয়েন কঙ্কালের রহস্যভেদ!

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// চিলিতে পাওয়া ছয় ইঞ্চি মাপের কঙ্কালটি কি ভিন গ্রহের প্রাণীর? এক যুগেরও বেশি সময় ধরে এই প্রশ্নেরই উত্তর খুঁজছিলেন বিজ্ঞানীরা।

কৌতূহল বাড়ছিল পৃথিবীতে ভিন গ্রহের প্রাণিদের যাতায়াত’ নিয়ে। সাম্প্রতিক কালে ইউএফও দেখা গিয়েছে এমন কয়েকটি দাবি করা ঘটনাকে ঘিরে এমনিতেই ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে বিশ্বে জোর তর্ক চলছে। তার মধ্যে ছয় ইঞ্চি মাপের ত্রিকোণা মাথার অদ্ভূত দর্শন একটি কঙ্কাল সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।২০০৩ সালে চিলির আটাকামা মরুভূমি থেকে এই কঙ্কালটি উদ্ধার হয়। নাম দেওয়া হয়েছে ‘আটা’।

কঙ্কালটির মাথা শঙ্কু আকৃতির। দেহে মাত্র ১০টি পাঁজর রয়েছে। চিলির লা নোরিয়ায় ধনসম্পদ খুঁজতে গিয়ে অদ্ভূত আকৃতির এই কঙ্কালটি খুঁজে পেয়েছিলেন অস্কার মুনো নামে এক ব্যক্তি। তার পর থেকেই ছয় ইঞ্চির এই কঙ্কাল নিয়ে রহস্য বেড়েছে। কঙ্কালের আকৃতি এতটাই ছোট যে সেটিকে ছোট চামড়ার খাপে ভরে ফেলা যায়। ১৮ বছর পর সব রহস্যের পর্দা ফাঁস করলেন বিজ্ঞানীরা।তাঁদের দাবি, কঙ্কালটি একটি শিশুর।

আনুমানিক ৪০ বছর আগে সেটির মৃত্যু হয়। জিনগত সমস্যার জন্য শরীরের বিকৃত গঠন এবং হাড়ের বিকাশ ঘটেনি। বামনত্বের কারণেই এমন হয়েছে বলে মত বিজ্ঞানীদের। জন্মের পর পরই শিশুটির মৃত্যু হয়েছিল বলেও ধারণা তাঁদের।

তবে ভিন গ্রহের প্রাণী বলে যে জোরালো জল্পনা ঘুরে বেড়াচ্ছিল এক যুগেরও বেশি সময় ধরে তাতে আপাতত জল ঢাললেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ওটা কোনও ভিন গ্রহের প্রাণী নয়, সেটি মানবসন্তানের কঙ্কাল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:08 pm, Saturday, 1 January 2022
42 Time View