Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত

ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেল উড়োজাহাজ

আন্তর্জাতিক সংবাদ:- ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেল উড়োজাহাজ! পড়ে যে কেউ প্রথমেই ভাববেন, উড়োজাহাজ কি তবে নিচ দিয়ে চলছিল? নাকি, ট্রেনই উড়ছিল আকাশপথে?না, একেবারেই এরকম কোনও কল্পিত ব্যাপার এটি নয়।

তবে বিস্ময়ের অবকাশ তো আছেই। রবিবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে।

স্থানীয় সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।জানা যায়, সেখানে সড়কের উপর দিয়ে আড়াআড়ি চলে গেছে রেললাইন।

আর তার উপরই মুখ থুবড়ে পড়ে আছে একটি ছোট্ট উড়োজাহাজ। হঠাৎই লাইনে চলে আসে ট্রেন। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় উড়োজাহাজটি।

অল্পের জন্য প্রাণে বাঁচেন পাইলট। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।শহরের প্যাকোইমা এলাকায় একটি ব্যস্ত জংশনে ছোট আকারের এক উড়োজাহাজ রেললাইনের উপরে পড়ে থাকতে দেখা যায়।

উড়োজাহাজটি মাটিতে পড়ার পর আহত পাইলটকে সেটি থেকে বের করে আনে পুলিশ। পাইলট উড়োজাহাজটি থেকে বেরিয়ে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটিকে আঘাত করে একটি ট্রেন। এতে দুমড়েমুচড়ে যায় উড়োজাহাজটি। ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে চারপাশে।পাইলটের জীবনরক্ষার জন্য পুলিশের প্রশংসা করেছেন অনেকে।

লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ টুইটে বলেছে, এই পাইলট রেললাইনের উপরে উড়োজাহাজটির জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু দ্রুত যে এই লাইনে ট্রেন চলে আসবে, সেটা তার পক্ষে সেই মুহূর্তে ভাবা সম্ভব ছিল না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:36 am, Wednesday, 12 January 2022
29 Time View