Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

দৌলতপুরে ৯ ইটভাটায় ২৯ লক্ষ টাকা জরিমানা আদায়

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর গঠিত ভ্রাম্যমান আদালত।

এসময় ৯টি ইটভাটা থেকে ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ আইন লংঘন করে ইটভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর দায়ে উপজেলার কোলদিয়াড় গ্রামে এমজিবি ব্রিকস্ কে ৪ লক্ষ টাকা, সাদিপুর গ্রামে এএলএলবি ব্রিকস্ কে ১ লক্ষ টাকা, এনএসআর ব্রিকস্ কে ২ লক্ষ ৫০ হাজার টাকা, বিএন্ডবি ব্রিকস্ কে ১ লক্ষ ৫০ হাজার টাকা, স্বরুপপুরের এবিএস ব্রিকসএক ৪ লক্ষ টাকা, এসবিসি ব্রিকস কে ৩ লক্ষ টাকা, এনবিসি ব্রিকস্ কে ৫ লক্ষ টাকা, জয়রামপুরের এনএন্ডবি ব্রিকস্ কে ৫ লক্ষ টাকা এবং এমএমজে ব্রিকস্ কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পরভীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক আতাউর রহমান এবং সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

এ অভিযান চলমান থাকবে বলে উপ পরিচালক আতাউর রহমান জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:20 pm, Tuesday, 25 January 2022
40 Time View