মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- দেশকে ধ্বংস করার জন্যই আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।
এসময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছে দেশকে ধ্বংস করার জন্য আর বিএনপি লবিস্ট নিয়োগ করেছে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার জন্য। বিএনপি যা কিছু করে তা দেশকে রক্ষার জন্য করে। তবে বিএনপি এজন্য লবিস্ট নিয়োগ করেছে তা সঠিক নয়।
বিএনপি কোন লবিস্ট নিয়োগ করেনি।এ সময় নির্বাচন কমিশন আইন প্রণয়নের কোন এখতিয়ার বর্তমান সরকারের নেই বলেও জানায় মির্জা ফখরুল। তিনি বলে, এই সংসদ জনগনের ভোটে বৈধভাবে নির্বাচিত নয়।
অত্যন্ত গোপনীয়তায় নির্বাচন কমিশন আইনের খসড়া সংসদে তোলার বিষয়েও বিএনপির মনে সন্দেহ রয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, নির্দলীয় সরকার ছাড়া কোন কিছু করেই সঙ্কট সমাধান সম্ভব নয়।
এছাড়াও, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সংহতি জানিয়েছে বিএনপি।







