Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু

খালেকুজ্জামান লাল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:– কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালপুর কুটি পাড়া গ্রামের মৃত গফুর মন্সির ছেলে এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ নিয়ে পুকুর সেচে মাছ ধরতে যান এমদাদুল হক।

বৈদ‍্যুতিক তারে লিকেজ থাকায় পানিতে নামলে এমদাদুল বিদ‍্যুতায়িত হন। এ সময় নাতি রাকেশ দাদাকে উদ্ধারে গেলে দু’জনেই বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:46 am, Wednesday, 9 February 2022
20 Time View