Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মাতৃভাষা দিবস উদযাপন

বাপ্পি বিশ্বাস (পশ্চিমবঙ্গ) ভারত প্রতিনিধি// কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস।

এ উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।এরপর পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং সংলগ্ন বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের সামনে থেকে সুদৃশ্য প্রভাতফেরি বের করা হয়।

সেটি এ জে সি বোস রোডের ফ্লাইওভারের নিচে রাস্তা ঘুরে শেষ হয় মিশন প্রাঙ্গণে এসে। এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উপ-হাইকমিশনার তৌফিক হাসান, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেনসহ মিশনের কর্মকর্তারা।তৌফিক হাসান বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা খুবই আনন্দিত যে, ১৯৯৯ সালে এটি ইউনেস্কো থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছিল এবং সারা বিশ্বে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে আজকের দিনের সূচনা হলো। এরপর সুদৃশ্য প্রভাতফেরি শুরু হয়েছে। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হবে। এছাড়াও দিনভর নানা কর্মসূচি পালন করা হচ্ছে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তি নিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস, বাংলাদেশ-ভারত পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজ্যজুড়ে নানা সংগঠন-ক্লাবের পক্ষ থেকেও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে। বিকেলে দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:56 am, Monday, 21 February 2022
23 Time View