Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত

চাঁদপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ৫

চাঁদপুর জেলা প্রতিনিধি:- চাঁদপুরের শাহরাস্তিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচ আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার আনুমানিক দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জের রামদেবপুর গ্রামের শাহপরান তুষার, নরপাইয়া গ্রামের শাকিল, চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম, যশোরের ধান্যখোলা গ্রামের নয়ন ও গাজীপুর সদরের উত্তর খাইলকুরের সাগর হোসেন। রাত পৌনে ১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে নরহগ্রামের মোল্লার টেকে পুকুরে পড়ে যায় প্রাইভেটকারটি।

শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তারা। গাড়িটি পানিতে পড়ায় ভেতরে থাকা কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কাউকে বাঁচানো যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:53 am, Wednesday, 23 February 2022
24 Time View