Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১টি ড্রেজার ২টি ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দিলো উপজেলা নিবার্হী অফিসার

মোতাহার হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি// কুমিল্লার দেবিদ্বারে গোমতীর চরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি ট্রাক্টরে আগুন দিলেন ইউএনও।

মঙ্গলবার বিকালে গোমতী নদীর লক্ষ্মীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার সময় একটি ড্রেজার এবং দুটি ট্রাক্টরে আগুন দেওয়া হয়।এর আগে গোমতীর চর থেকে প্রভাবশালী সিন্ডিকেট কর্তৃক অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ধাওয়া করলে বেশ কিছু ট্রাক্টর পালিয়ে যায়। দুটি ট্রাক্টরকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদারের নির্দেশে আটক ট্রাক্টর দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।ইউএনও বলেন, প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘ দিন যাবত গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল।

এরই মাঝে দফায় দফায় অভিযান পরিচালনা করলেও মাটি কাটা বন্ধ করেনি সিন্ডিকেটের সদস্যরা। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন ট্রাক্টরের মালিক ও শ্রমিকরা পালিয়ে গেলে কাউকে জরিমানা করা যায়নি। গোমতী নদীকে বাঁচাতে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।

যারা মাটি কাটার সঙ্গে জড়িত এদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:59 pm, Wednesday, 16 March 2022
21 Time View