Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের উঠতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনের নিচে পড়ে জয়নব বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনে এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। নিহত জয়নব কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা এলাকার আহাম্মদ আলীর স্ত্রী এবং গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পোড়াদহ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনে উঠতে গিয়ে জয়নব বেগম পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, ঘটনাটি জনসম্মুখে ঘটেছে এবং পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া জয়নবের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:08 pm, Monday, 21 March 2022
24 Time View