Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

হারুন অর রশিদ গাইবান্ধা জেলা প্রতিনিধি// গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম শায়লা (৩৮) নামের এক নারীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার চার আসামিকে খালাস দেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী।আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২০১৮ সালের ৮ডিসেম্বর সাপমারা ইউপির ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকা থেকে পারভীন বেগম শায়লাকে হিলি থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়রা মেইল বাস থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তিন-চারজন বাসের জানালা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন।ফারুক আহম্মেদ আরও বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ ফাঁসির আদেশ দেন। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলায় অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:10 pm, Thursday, 31 March 2022
24 Time View