Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২

ঝিনাইদহ জেলা প্রতিনিধি// ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পিকআপ চালক পাবনার বিল্লাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জের উজ্জল হোসেন (৩০)।শৈলকূপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম নিয়ে বরিশাল যাচ্ছিল।

পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপা উপজেলার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বালিভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি।

এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, হাসপাতালে আসার আগেই ওই দু’জন মারা গেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মৃত অবস্থায় এখানে এনেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:28 pm, Thursday, 9 June 2022
34 Time View