Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়াডাঙ্গায় ভয়াবহ আগুন

জহুরুল ইসলাম তাঁরা চুয়াডাঙ্গা// চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে একটি ইলেকট্রিক পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকা মালামাল পুড়ে নষ্ট হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা । বুধবার দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয়রা জানান, রাত ২টার দিকে তিনতলা ওই ভবনের নিচতলায় আগুনের শিখা দেখতে পান তারা। এরপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুদামের শাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।ভবন মালিক নাগিব মাহফুজ জানান, বাড়িটির নিচতলা গুদাম হিসেবে ভাড়া দেওয়া আছে।

ওই গুদামে এলইডি বাল্ব, বৈদ্যুতিক পাখা ও বৈদ্যুতিক তার রাখা হতো। ইলেকট্রিক পণ্য থাকার কারণে আগুন ভয়াবহ পর্যায়ে পৌঁছায়।

তবে আগুন ছড়িয়ে না পড়ায় আশপাশে ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি।চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, রাত ২টার পর খবর পেয়ে নিয়ন্ত্রণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি দল। টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গুদামের প্রবেশপথ ও জায়গা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এ ছাড়া ইলেকট্রিক জিনিসপত্র থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও নিশ্চিত নয়।তবে প্রাথমিক ধারণা, ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:49 pm, Thursday, 9 June 2022
23 Time View