Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বানে ডুবলো সিলেট-সুনামগঞ্জ, উদ্ধারে সেনাবাহিনী

ডা. ওমর আলী সিলেট বিভাগীয় সংবাদদাতা// সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ নিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকালে পরিস্থিতির আরও অবনতি ঘটলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট উঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে।

সিলেট বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশনের ম্যানেজার আবদুল হাফিজ শুক্রবার বিকালে ইত্তেফাককে জানান, রানওয়ের কাছাকাছি পানি এসে যাওয়ায় বেলা সাড়ে ৩টায় তারা সব ধরণের বিমান চলাচল আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন।

সিলেটের বিভিন্ন খাল ও ড্রেন দিয়ে পানি প্রবেশ করছে। নদী উপচে শাবি ক্যাম্পাসে পানি ঢুকলে সেখানে অবর্ণনীয় দুর্ভোগ শুরু হয়েছে।

২৫ জুন পর্যন্ত পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। সেখানে বিদ্যুৎ ও পানির অভাব দেখা দিয়েছে। আবাসিক শিক্ষার্থীরা হল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ছাত্রীদের নিরাপদে সরানো হচ্ছে। সিলেট শহরের বহু আবাসিক এলাকা ডুবে গেছে।

এদিকে স্মরণকালের বন্যা পরিস্থিতিতে বানভাসি মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য ৮ প্লাটুন সেনা সদস্য নামানো হয়েছে সিলেট ও সুনামগঞ্জে।

সিলেটস্থ ১৭ পদাতিক ডিভিশন সিলেটের জেনারেল অফিসার কমান্ডিং বরার সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান চিঠি পাঠালে ৮ প্লাটুন সেনা সদস্য মাঠে নামানো হয়।

সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছানো, চিকিৎসা সহায়তা, খাবারের ব্যবস্থা, খাদ্য গুদাম রক্ষার করার কাজে নেমেছে। সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন প্রধান মেজর জেনারেল হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিলেট শহরের কুমারগাঁওয়ের বিদ্যুৎ কেন্দ্রটি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখিন। বেলা সাড়ে ৩টার দিকে প্রকৌশলীরা জানান, ৪-৫ ইঞ্চি পরিমাণ পানি বাড়লে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে।

সেনাবাহিনীর সহযোগিতায় সিটি মেয়র আরিফুল হক চৌধূরীসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা ওই কেন্দ্রের চারদিকে বালির বস্তা দিয়ে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মেয়র আরিফ জানান, যেকোনো মূল্যে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখতে হবে। নতুবা সিলেট সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:17 pm, Friday, 17 June 2022
48 Time View