Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাকচাপায় প্রাণ গেলো ৪ শিক্ষকের

নওগাঁ জেলা প্রতিনিধি // নওগাঁয় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চার শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে চারজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

নিহতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেনিন (২৭), জান্নাতুল (৩৫)। তারা চারজন শিক্ষক। আর অন্যজন হলেন সিএনজি চালক মো. সেলিম (৪৫)।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।

নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ওসি রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:00 pm, Friday, 24 June 2022
20 Time View