Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্যাস লিকেজ থেকে একই পরিবারের ৪ জন দগ্ধ

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- রাজধানীর বংশালে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৫ জুন) আগাসাদেক রোড এলাকায় ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।দগ্ধরা হলেন- মো. ইসরাফিল (৬২), সালমা বেগম (৫০), শাহজাদী আক্তার (৩৫) ও ইমরান হোসেন(২৮)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ইসরাফিলের ভাতিজা মো. তারেক গণমাধ্যমকে জানান, আগাসাদেক রোডের ৫৬ নম্বর বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে আগুন লেগেছে; এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও বাকি দুজনের অবস্থাকেও শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের শরীরে ৫০ শতাংশ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:06 pm, Saturday, 25 June 2022
17 Time View