আড়াই হাজার মুরগিসহ খামার পুড়ে ছাই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি// কক্সবাজার শহরের কলাতলী একটি খামারে অগ্নিকাণ্ডে দুইটি শেডের প্রায় আড়াই হাজার লেয়ার মুরগি পুড়ে মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে কক্সবাজার পৌরসভার কলাতলী গয়মতলী গ্রামে নয়ন সেলিনার খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় একটি বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়। খামারির দাবি, আগুনে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় খামারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ২টি বসতঘর ও পুরো খামারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।মুরগির খামারি নয়ন বলেন, আগুনে আমার স্বপ্ন পুড়ে গেছে। ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুরগি পুড়ে গেছে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে নির্ণয় করা হয়নি।