Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে বাস উল্টে আহত ২০

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// রাজধানীর মাতুয়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর।

আহত যাত্রী রফিক বড় ভাই শাহ আলম জানান, রফিক নারায়ণগঞ্জের বন্দর এলাকায় থাকেন। ভোরে সেখান থেকে বন্ধন পরিবহনের একটি বাসে করে ঢাকায় আসছিলেন। সকালে তিনি মোবাইলে খবর পান মাতুয়াইলে বাসটি উল্টে গেছে।

এতে সব যাত্রী আহত হয়েছেন। রফিকসহ সবাইকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়েছে। এরপর তিনি হাসপাতালে এসে রফিককে আহত অবস্থায় দেখতে পান।

একই রাস্তা দিয়ে আসার পথে রাস্তায় বন্ধন পরিবহনের ওই বাসটিকে উল্টে থাকতে দেখেন শাহ আলম।যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার শামীম রেজা জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়ার সময় মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপের কাছাকাছি বন্ধন পরিবহনের বাসটি উল্টে যায়।

বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এতে বাসে থাকা সব যাত্রী কম বেশি আহত হন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:03 pm, Friday, 22 July 2022
21 Time View