শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালিভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিতস্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যু: যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবিতে পরিবারযশোরে যাত্রা শুরু করেছে নাগরিক সংঘ
Homeজাতীয়যাত্রীবা‌হী বাসের সঙ্গে ট্রা‌কের সংঘর্ষে ২ নিহত আহত ১৫ জন

যাত্রীবা‌হী বাসের সঙ্গে ট্রা‌কের সংঘর্ষে ২ নিহত আহত ১৫ জন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাই‌ল কা‌লিহাতী‌ উপজেলার সল্লা এলাকায় যাত্রীবা‌হী বাসের সঙ্গে ট্রা‌কের সংঘ‌র্ষে দু’জন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

রোববার (২৪ জুলাই) ভোর ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতা হ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি। নিহতরা দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকচালক বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই ) জ্বিলকদ হোসেন ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাগামী যাত্রীবা‌হী বাস হা‌নিফ পরিবহন সঙ্গে বঙ্গবন্ধু সেতু সেতুগামী ট্রা‌কের সাঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বা‌সচালক ও ট্রাকচালক ঘটনাস্থ‌লে নিহত হন।

এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জ‌ন গুরুতর আহত হয়েছে। তা‌দের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হয়েছে। তবে হতাহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি। এদিকে দুর্ঘটনার পর মহাসড়‌কের দুইপাশে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যানজট নিরসন কাজ চলছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়