Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রে‌মিকার সাম‌নে হাস‌তে হাস‌তে রেললাই‌নে প্রে‌মিকের আত্মহত্যা

মাহবুবা সরকার দিনাজপুর জেলা প্রতিনিধি// দিনাজপুরের চিরিরবন্দরে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে থেকে প্রেমিকার সামনে আত্মহত্যা করেছে মোস্তাকিম নামে এক প্রে‌মিক যুবক।

রোববার(৭ আগষ্ট) বিকেলে চিরিরবন্দর উপ‌জেলার কাকড়া নদীর রেললাইন সেতুর কা‌ছে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মোস্তাকিম (২২) উপজেলার নান্দেড়াই গ্রামের মহুবর রহমানের ছেলে।স্থানীয়রা জানায়, চিরিরবন্দর রেলব্রিজে প্রতিনিয়িত বিভিন্ন ছেলে-মেয়ে ঘুরতে আসে।

নিহত প্রেমিক ও প্রেমিকা দুপুর বেলা এখানে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে রেললাইনের উপর দিয়ে হেটে বাড়ি ফেরার পথে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলে আসে।

এসময় মেয়েটি রেললাইনে থেকে নেমে পড়ে। কিন্তু অভিমান করে লাইনের উপর দাঁড়িয়ে থাকে ছেলেটি। পরে ট্রেনটি ধাক্কা দিলে ছিটকে পড়ে রেল লাইনের পাশে।

স্থানীয়রা গুরুতর আহত আবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রেমিকা বলেন, আমরা দুজনে রেল ব্রিজে ঘুরতে আসছিলাম দুপুর বেলা।

বাসা যেতে দেরি হবে এজন্য আমি তাকে বলি ‘চলো বাসায় যাই’। কিন্তু আরও কিছুক্ষণ থাকতে বলছিল ও। পরে আমরা দুজনে রেলরাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম।

তখন ট্রেন আসতে দেখে আমি রেললাইন থেকে নিচে নেমে যাই। কিন্তু বার বার বলার পরেও সে রেললাইন থেকে নামেনি। পরে ট্রেন কাছাকাছি আসলে হাসতে হাসতে দাঁড়িয়ে থাকলে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রসিদ বলেন, প্রেমিকা আমাদের হেফাজতে আছেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:11 pm, Sunday, 7 August 2022
17 Time View