Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলমান তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদন:- ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়ে গত ৫ অগাস্ট জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

সরকারের জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত করা হবে না এবং প্রজ্ঞাপনটি প্রত্যাহার বা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না-তা জানতে রুল চাওয়া হয়েছে এই রিটে। সোমবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও উপ সচিব এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যানকে সেখানে বিবাদী করা হয়েছে।রিটে বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়াই অবৈধভাবে’ জ্বালানি তেলের মূল্য বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে. তাতে ‘আইনের লঙ্ঘন’ হয়েছে। আকস্মিক এই মূল্য বৃদ্ধি মানুষের দৈনন্দিন ও পারিবারিক জীবন-যাপনে অস্থিতিশীলতা তৈরি করবে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, রিট আবেদনটি আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে। আগামী রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।উল্লেখ্য, গত শুক্রবার রাতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তাতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা করা হয়েছে।

পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। আর অকটেনের দাম ৫১.৬৮% বাড়িয়ে প্রতি লিটার করা হয়েছে ১৩৫ টাকা। আর শনিবার থেকে এই দাম কার্যকর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:37 pm, Monday, 8 August 2022
20 Time View