Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেবা গ্রহীতাকে হয়রানি, ক্ষমা চাইলেন পাসপোর্ট কর্মকর্তা

নাটোর জেলা প্রতিনিধি:- নাটোর পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আলী আশরাফ আদালতে হাজির হয়ে সেবা গ্রহীতাকে হয়রানির জন্য নিঃস্বার্থ ক্ষমাপ্রার্থনা করেছেন।

আদালতের নির্দেশনা মোতাবেক বুধবার সকাল ৯টায় তিনি আদালতে হাজির হন। পরে দুপুর দুইটার দিকে শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানায়।আদালত সূত্রে জানা যায়, আইডি কার্ডে জন্মস্থান সংক্রান্ত ভুলের কারণ দেখিয়ে মোছা. রওশন আরা বেগম নামে এক পাসপোর্ট গ্রহীতাকে হয়রানির ঘটনায় ওই নারী আদালতের দ্বারস্থ হন।তার আভিযোগের প্রেক্ষিতে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এক আদেশে পাসপোর্ট অফিসের সহকারি পরিচালককে আদালতে হাজির হয়ে সেবা প্রত্যাশীদের হয়রানির বিষয়ে ব্যাখ্যা দেবার আদেশ দেন। আদেশে ১৪ সেপ্টেম্বর নাটোর পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আলী আশরাফের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হবে না সশরীরে হাজির হয়ে আদালতেকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্দেশনা মোতাবেক আলী আশরাফ আদালতে হাজির হয়ে তার ভুলের জন্য নিঃস্বার্থ ক্ষমা চান। আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।নাটোর পাসপোর্ট অফিসের দুর্নীতি ও সেবা গ্রহীতাদের অব্যাহত হয়রানির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত ৪ জুলাই একটি তদন্ত কমিটি হলেও দুইমাসেও তা আলোর মুখ দেখেনি।

নাটোর পাসপোর্ট অফিসের দুর্নীতি ও সেবা গ্রহীতাদের অব্যাহত হয়রানির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত ৪ জুলাই একটি তদন্ত কমিটি হলেও দুইমাসেও তা আলোর মুখ দেখেনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:27 pm, Wednesday, 14 September 2022
24 Time View