Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায় শুনে কাঠগড়া থেকে পালাল আসামি

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলার রায় শোনা মাত্র কাঠগড়া থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবলু মিয়া নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন।

মঙ্গলবার আদালতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ওসি দীপংকর বাদী হয়ে বুধবার মৌলভীবাজার মডেল থানায় এমটি মামলা দায়ের করেছেন।

এদিকে, সংশ্লিষ্ট আদালত থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ সুপারকে লিখিতভাবে অবগত করেছেন।কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মো. মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়াকে আসামি করে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল চূড়ান্ত রায়ের দিন। বিচারক জিহাদুর রহমান আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৮ লাখ টাকা পরিশোধের আদেশ দেন। রায় শুনেই আসামি বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান।

পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।কোর্ট পুলিশ ইনচার্জ ইউসুফ আলী বলেন, রায় শোনার পর কৌশলে আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও গ্রেফতার করা সম্ভব হয়নি।

দায়িত্বরত পুলিশের অবহেলার কারণে এমনটি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রতারক আছে যারা আগে থেকেই টের পেয়ে পালিয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়েছে বাবলু।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) রবিউল হক গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:08 am, Thursday, 29 September 2022
22 Time View