রাজশাহীতে ট্রাক চাপায় ২ বাইক আরোহী নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজশাহী বিভাগীয় সংবাদদাতা:- রাজশাহীর পবা উপজেলায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার মদনহাটি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পবা থানার ওসি ফরিদ হোসেন জানান।

নিহতরা হলেন- বাঘমারা থানার চান্দের আড়া গ্রামের ব্যবসায়ী রমেশ (৪৫) এবং একই থানার লাউপাড়া গ্রামের আলাল (৪৫)। আলাল আস্থা নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) চালাতেন।

ওসি বলেন, বালু বহনকারী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের চাপায় তাদের মুখমণ্ডল থেঁতলে গেছে বলে জানান ওসি।