Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের হত্যা মামলার দুই আসামি মেহেরপুরে গ্রেপ্তার

বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাটের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান সাক্ষী শামিম হাওলাদার হত্যা মামলার দুই পলাতক আসামি মো. হান্নান হাওলাদার (৩৪) ও আকাব্বর হাওলাদারকে (৪৯) গ্রেপ্তার করেছে র‍্যাব- ৬।

বুধবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর জেলার সদরের পিরোজপুর এলাকায় অভিযান এই দুই আসামিকে গ্রেপ্তারের পর বিকেলে বাগেরহাট জেলার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২৯ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার বড়বাঁশ বাড়িয়া এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান সাক্ষী শামিম হাওলাদারকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। গুরুতর আহত শামিমকে উদ্ধার করে ভর্তির পর ওইদিন রাতেই তিনি মারা যান।এঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল আলোচিত এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে ৩ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে মামলার আসামি আক্কাচ হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব ৬ এর সদস্যরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর জেলার সদরের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে দুই পলাতক আসামি মো. হান্নান হাওলাদার ও আকাব্বর হাওলাদারকেও গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। হত্যা মামলার এ দুই পলাতক আসামিকে বিকালে বাগেরহাট জেলার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:01 pm, Wednesday, 7 December 2022
21 Time View