Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৩টার দিকে ডি ব্লকের ৯, ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে। আগুনে ইতোমধ্যে শত শত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বাতাস বেশি থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়েছে। আরও ছয়টি ইউনিট রামু থেকে ঘটনাস্থলে আসছে।এদিকে আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে কক্সবাজার উখিয়া-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তবে সমস্যা সমাধানে মাঠে নেমেছে সেনাবাহিনীর একটি ইউনিট।উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। আপাতত আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। কবলিত স্থান থেকে মানুষ ও মালামাল সরানো হয়েছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:32 pm, Sunday, 5 March 2023
15 Time View