Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

সাভারে ধসে পড়ল পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ, আহত ১৬

নিজস্ব প্রতিবেদন:- ঢাকার অদূরে সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৬ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বিকালে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বাইরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ করছিল। তারা ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের ঢালাইয়ের সেন্টারিংয়ে কোনো ভুল ছিল।

শ্রমিকরা জানান, কেউ নিখোঁজ নেই। সবাইকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, বর্তমানে ভবনটির কাজ বন্ধ রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।আশুলিয়া থানার উপ-পরিদর্শক সদরুজ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল রাতে যুগান্তরকে বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ হচ্ছে। ওই ভবনের ছাদ ধসের বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে গিয়েছি। আহতদের খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেছি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:45 pm, Friday, 10 March 2023
16 Time View