Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

বান্দরবানে জিপ-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ নারীর, আহত ১২

বান্দরবান প্রতিনিধি:-বান্দরবানের রুমায় চাঁদের গাড়ি (জিপ) ও ট্রাকের সংঘর্ষে ৪ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রুমা উপজেলার বগালেকের ঢালু রাস্তায় নামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বগালেক থেকে ট্রাকে করে থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার ১৬/১৭ জন বাসিন্দা রুমা সদরে আসার পথে বগালেকের ঢালু রাস্তায় নামার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এ সময় গুরুতর আহত হয় আরও ১২ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রুমা বগালেক থেকে আসার সময় দুটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এ ঘটনায় আহত ১২ জনকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:14 pm, Monday, 20 March 2023
20 Time View