Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

ঝিনাইদহ প্রতিনিধি:–ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে তার চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) বেলা ১০টার দিকে বারোবাজার-বাঘারপাড়া সড়কের শ্মশানঘাট এলাকায় মাটিটানা ট্রলির ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে। সে মাঝদিয়া সুবর্ণাসারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আহত মাহবুবুর রহমান জানান, সকালে তরিকুলকে নিয়ে মোটরসাইকেল যোগে বারোবাজার যাচ্ছিলেন তিনি। এ সময় বারোবাজার-বাঘারপাড়া সড়কের শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই তরিকুল নিহত হয়। একই সাথে পায়ে মারাত্মকভাবে আঘাত পান মাহবুবুর রহমান।

বিষয়টি সুবর্ণাসারা পুলিশ ফাঁড়ির এসআই সেলিম ইসলাম হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:32 pm, Saturday, 25 March 2023
32 Time View