Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবদার পূরণে দেওয়া নতুন মোটরসাইকেলে প্রাণ গেল সন্তানের

বরিশালে সন্তানের আবদার পূরণে নতুন মোটরসাইকেল কিনে দিয়েছেন বাবা। সেই মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে প্রাণ গেছে সন্তানের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় নগরীর বেলতলা ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকায়।

বরিশাল প্রতিনিধি:-বিপরীতমুখী একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ফারদিন গাজী (১৮)। তিনি ভাটিখানার মুন্সী বাড়ির এনামুল হক গাজীর ছেলে। দুর্ঘটনায় তার সঙ্গী ইমন ও রায়হান আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

প্রতিবেশী নেহাল জানান, দুই মাস পূর্বে সন্তানের আবদার পূরণ করতে ইয়ামাহা কোম্পানির এফজেড ব্রান্ডের মোটরসাইকেল কিনে দেন তার বাবা। শুক্রবার দুপুরে আরও দুই সঙ্গী ইমন ও রায়হানকে নিয়ে সদর উপজেলার তালতলী বাজারের উদ্দেশ্যে রওনা দেয় ফার‌দিন গাজী। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ইসলামিয়া কলেজ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বিপরীত দিকগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোর সাম‌নের গ্লাস ভেঙ্গে মাথায় ঢুকে যায় ফারদিনের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ভর্তির কিছু সময় পর মৃত্যু হয়েছে ফারদিনের।
 মহানগর পুলিশের কাউনিয়া থানার এসআই সুজিত জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:32 am, Saturday, 1 April 2023
94 Time View