Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ শ্রমিক আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -:কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রমিকবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ জন শ্রমিক আহত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, জেলার সদর উপজেলার করম আলী (৪৫) সরাইল উপজেলার মামুন (২২), লিটন (৪০), জামাল (৪০), নুরউদ্দিন (৬০), কামাল (৩৮), আনোয়ার হোসেন (৩৫), সাব্বির (২৫), নাসিরনগরের আজিজ ভুইয়া (৫৯), হবিগঞ্জের মাধবপুরের দেলোয়ার (১৯), রুবেল (৩৫), রাসেল (২০), ইউনুস (৩৮) ও চালক হাবিবুল্লাহ (৫৫)।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার চয়নিকা ব্রীক্স ফিল্ডের ৩০ জন শ্রমিক দু’টি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামক স্থানে একটি পিকআপ ভ্যান অপর পিকআপ ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:23 pm, Monday, 3 April 2023
23 Time View