ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ২ বন্ধুর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের ট্রাক্টর ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। 

শনিবার দুপুর ১২টায় যাদবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোচালক আলামিন (১৫) ও হেলপার আপন চন্দ্রদাস (১৫)। তারা দুজনে একে অপরের বন্ধু ছিলেন।

নিহত আলামিন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের লালমিয়া পাড়ার আলমগীর মিয়ার ছেলে ও নিহত আপন চন্দ্র দাস একই ইউনিয়নের ধীতপুর গ্রামের উমেলেস চন্দ্র দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের যাদব এলাকায় মলাইশ থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি  ট্রাক্টরের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক আলামিন ঘটনাস্থলে নিহত হন এবং স্থানীয়রা হেলপার আপন চন্দ্র দাসকে গুরুতর আহত অবস্থায় সরাইল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরাইল থানার ওসি মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে।