Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ট্রাকের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

নওগাঁ প্রতিনিধি:- ট্রাকের চাপায় অনিক (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নওগাঁ-রানীনগর সড়কের চকবুলাকি গ্রামের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।নিহত অনিক বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কেঁল্লাপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, এদিন জেলার রানীনগর উপজেলার ত্রিমোহনীর হাটবার ছিল। অনিক তার চাচাকে ত্রিমোহনী হাটে নামিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নওগাঁ-রানীনগর সড়কের চকবুলাকি গ্রামের মসজিদের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় অনিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া পথে মারা যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এই ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:42 pm, Tuesday, 18 April 2023
19 Time View