Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি:- রাজবাড়ী সদর উপজেলায় একটি আমগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাদশী ইউনিয়নের ধুলদী কেষ্টপুর গ্রামের নজর আলী খানের ছেলে মিলন খান (৩০) ও হোসনাবাদ গ্রামের আকবর মণ্ডলের ছেলে সার্কাসম্যান ফকের মণ্ডল (৪৫)।

এ বিষয়ে দাদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ রাত ১০ টার দিকে জানান, দুপুরে মিলন ও ফকের মোটরসাইকেল নিয়ে গ্রামের পাকা রাস্তা দিয়ে বড়দোয়াল থেকে কামালপুরের দিকে যাচ্ছিলেন। 

পথে নিজাতপুর গ্রামে সাবেক ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের বাড়ির সামনে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। 

এতে মাথায় ও বুকে আঘাত লেগে মিলন ও ফকের গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হলে ঢাকা নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে মিলন খান ও সাড়ে ৫টার দিকে ফকের মণ্ডলের মৃত্যু হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:33 am, Wednesday, 26 April 2023
21 Time View