ঝিনাইদহে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল- অ্যাম্বুলেন্স সংঘর্ষে সোহান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন দুই সেনা সদস্যও। তারা ৩জনই ছিলেন বন্ধু। পরে সেনা সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ মে) রাত ১২টার দিকে পৌর শহরের বলুহর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের শামীম মালিতার ছেলে। আহত দুই সেনা সদস্য হলেন, রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত নোব্বাস মোল্লার পুত্র মেহেরাব মোল্লা (২৩) ও একই গ্রামের মোশারেফ মন্ডলের পুত্র মোন্না মন্ডল (২৪)।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে দুই সেনা সদস্যসহ ৩ বন্ধু খালিশপুরে ঘুরতে যায়। রাত ১২টার দিকে সেখান থেকে ফেরার পথে বলুহর বাসস্ট্যান্ডে পৌঁছালে কোটচাঁদপুর হাসপাতাল এলাকা থেকে আসা একটি অ্যাম্বুলেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু গুরুতর হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর পরামর্শ দেন। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে সোহানের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত দুই সেনা সদস্যকে যশোর সিএমএইচ থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে।কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এসআই নাজিবুল্লাহ জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।