রাজবাড়ীর পাংশায় ধসে পড়লো নির্মাণাধীন সেতু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি:– রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন একটি সেতু ধসে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার মাছপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাছপাড়া ও যশাই ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য মেঘনা বাজার এলাকায় পুরাতন সেতু ভেঙ্গে নতুন সেতুর নির্মাণ কাজ চলছিল। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ১০ মিটার দৈর্ঘ্যের সেতুটি এলজিডির তত্ত্বাবধানে সার্বিক এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার নির্মাণ কাজ করছিল।

সোমবার সন্ধ্যায় সেতুর ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর এক অংশ ধসে পড়ে।এ বিষ‌য়ে এলজিইডি জানিয়েছে, নিচে সেন্টারিংয়ের কাজ ঠিকভাবে না করায় এটি হয়েছে। দ্রুতই ঠিক করা হবে। একইসাথে কাজে গা‌ফিল‌তি আছে কিনা সে বিষয়েও দেখা হবে।