Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

পুনরায় খুলনার মেয়র হলেন তালুকদার আব্দুল খালেক

খুলনা বিভাগীয় সংবাদদাতা:- খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হলেন তালুকদার আব্দুল খালেক। বেসরকারি ফলাফলে দেখা গেছে ২৮৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হলেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে হেরেছিলেন। ২০১৮ সালে খুলনা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বার মেয়র হন। বর্তমানে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার খালেক।এর আগে, সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। দুই একটি তুচ্ছ ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটগ্রহণ। এবার প্রথমবারের মতো খুলনা সিটির সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।এদিকে, বরিশাল সিটিতে ভোটগ্রহণের সময় ঘটা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার প্রতিবাদে খুলনা সিটিতেও নির্বাচনের ফলাফল বর্জন করেছে ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে ডাক দেয় আসন্ন সিলেট ও রাজশাহী সিটির নির্বাচন বর্জনেরও।

সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেছে সংগঠনটি।উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:57 pm, Monday, 12 June 2023
18 Time View