Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন এলাকার বালিয়াডাঙা গ্রামে মোটরচালিত মেশিন দিয়ে গরুর খাদ্য বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাজমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাজমা বেগম বালিয়াডাঙা গ্রামের হাসান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, নাজমা বেগম তাদের বাড়িতে গরুর খাবারের জন্য মোটরচালিত মেশিন দিয়ে বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। এ ঘটনা দেখে আহত গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:48 pm, Saturday, 1 July 2023
36 Time View