Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মবিনুল লিমন ঢাকা:- চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর এফডিসি এলাকায় রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে এফডিসি রেলগেট এলাকায় ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে তিতাস কমিউটার ট্রেন আটকে অবস্থান শুরু করেন শ্রমিকরা।রেলশ্রমিকদের দাবি, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী শ্রমিকরা।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, সকাল ১০টা ১০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশনে থাকা ট্রেন ঢাকা ছাড়তে পারছে না। অন্যদিকে ঢাকা রেলওয়ে স্টেশনেও প্রবেশের অপেক্ষায় আছে কিছু ট্রেন। শ্রমিকরা লাইন ছেড়ে দিলেই ট্রেন চলাচল শুরু হবে।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, আমরা সকাল ১০টায় খবর পাই, এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরা আছেন।অবস্থান কর্মসূচিতে থাকা শ্রমিকরা বলেছেন, আমরা বারবার রেল ভবনে স্মারকলিপি দিয়েছি। এরপরও তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুনির্দিষ্ট কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত শ্রমিকরা রেললাইন ছাড়বে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:02 pm, Sunday, 16 July 2023
27 Time View