Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

নির্বাচন প্রক্রিয়া ও আইন-বিধি নিয়ে জানল ইইউ

অনলাইন ডেস্ক:- জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে ফলাফল প্রকাশের প্রক্রিয়া এবং নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা সম্পর্কে জানল সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি কারিগরি ও লিগ্যাল দল। এ সময় নির্বাচনি অভিযোগ জমা ও তা নিষ্পত্তি হওয়ার পদ্ধতিও জানলেন তারা।

আরপিও’র সবশেষ সংশোধন নিয়েও জানতে চান তারা।আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার বিকালে তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে ইইউ প্রতিনিধি দলকে সার্বিক বিষয় তুলে ধরেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সংবিধান, আইন, বিধি, দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগ, মনোনয়নপত্র বাছাই, নির্বাচনি আইনি ঝামেলা, সবশেষ আরপিও সংশোধনীর বিষয়ে জেনেছেন তারা।

দুপক্ষের এ বৈঠকে ইসি সচিবালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। আর ইইউর ইলেকটরাল/পলিটিক্যাল এক্সপার্ট (এক্সটার্নাল কনসাল্টেন্ট) ডিমিট্রা ইওয়ানোর নেতৃত্বে চার সদস্য অংশ নেন। বৈঠক শেষে ইসির আইন শাখার যুগ্মসচিব মাহবুবার রহমান জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা পর্যবেক্ষণ পাঠাবেন কিনা সে বিষয়, নির্বাচনি প্রস্তুতি কতদূর, এজন্য ইউরোপীয় ইউনিয়নের একটা বড় টিম আগে এসেছে। সেই মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে নীতিনির্ধারণী কিছু বিষয় আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় যেসব বিষয়ে তাদের অবজারভেশন রয়েছে, তাদের যা জানার দরকার-তা নিয়ে ইসি সচিবালয়ের নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে বসেছেন।

তিনি বলেন, তারা (টেকনিক্যাল, লিগ্যাল, ইলেকটরাল টিম) এসেছিলেন। আমাদের ইলেকশন পদ্ধতি, আইন-কানুনের কী অবস্থা, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, দেশি পর্যবেক্ষকরা কিভাবে কাজ করবেন সেসব বিষয়ে তাদের কিছু জানার ছিল। বাংলায় আইন আমাদের, সে বিষয়ে অনেক কিছু জানেন না তারা। ইইউ প্রতিনিধি দলের কারিগরি টিম দেশের নির্বাচন ব্যবস্থাপনার আদ্যোপান্ত জানার চেষ্টা করেছে।যুগ্মসচিব মাহবুবার রহমান বলেন, বিদেশি পর্যবেক্ষকরা আসতে গেলে কোন প্রক্রিয়ায় আসতে হবে, কতদিন-কিভাবে আসতে হবে, ইকুইপমেন্ট যদি লাগে কিভাবে নিয়ে আসবেন-নির্বাচনবিষয়ক যা কিছু আছে খুঁটিনাটি সব জানতে চেয়েছেন।

আরপিও-এর সাম্প্রতিক সংশোধনী নিয়ে কোনো উদ্বেগের কিছু বলেছেন কিনা জানতে চাইলে ইসির যুগ্মসচিব বলেন, এখানে উদ্বেগের কিছু নেই। তারা আমাদের এক্সিজটিং ল’, রুলস, রেগুলেশন, ইলেকশন সম্পর্কে প্রশ্নের মাধ্যমে কিছু ধারণা নিয়েছেন।এক প্রশ্নের জবাবে ইসির এ কর্মকর্তা জানান, প্রতিনিধি দল টেকনিক্যাল কোনো সাপোর্ট দেবে এমন কিছু কথা বলেনি। তাদের কাজের জন্য কী সাপোর্ট দেওয়া যাবে সেটা জানতে চেয়েছেন। ইসি থেকে কী ও কতটুকু সহযোগিতা করব এসব বিষয় জেনেছেন।আরেক প্রশ্নের জবাবে ইসির যুগ্মসচিব বলেন, তারা সারাবিশ্বে নির্বাচন দেখে বেড়ান।

কাল ইথোপিয়ায় নির্বাচন দেখেছেন, সেখানে এক ধরনের; আজ এখানে বাংলাদেশে এক ধরনের পদ্ধতি। সেটা তো তাদের জানার কথা নয়। টাইম টু টাইম ইসির ফোকাল পারসনদের সঙ্গে তাদের যোগাযোগ হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:06 pm, Wednesday, 19 July 2023
22 Time View