সাইকেল চালিয়ে মনোনয়নপত্র জমা দিলেন পলক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাটোর:- সাইকেল চালিয়ে নাটোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সাইকেল যোগে সিংড়ার বাড়ি থেকে বের হন তিনি। এরপর বিভিন্ন সড়ক হয়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা কার্যালয়ে পৌঁছে সহকারী রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন, সুশাসন দেখেছে মানুষ; তাতে আবারও নৌকা বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।