Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝালকাঠিতে আ. লীগের প্রার্থী পরিবর্তন, নৌকা দেয়া হলো বিএনপির শাহজাহান ওমরকে

নিজস্ব প্রতিবেদন:- ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বজলুল হক হারুনকে বাদ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রও জমা দিয়েছেন সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর।এই প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছর ধরে এলাকায় কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।

আর ভালো অপশন রেখে আমি কেনো স্বতন্ত্র প্রার্থী হবো? আমি নির্বাচনে যেতে চাই, যে মার্কায়-ই হোক। আওয়ামী লীগ যখন নৌকার মনোনয়নের প্রস্তাব করেছে, সেখানে আর প্রশ্ন কিসের? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি। আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত। তবে, এখনও খালেদা জিয়ার মুক্তি চান বলে তিনি উল্লেখ করেন।শাহজাহান ওমরকে নৌকা প্রতীক বরাদ্ধ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর আওয়ামী লীগের আবেদন।

গতকাল বুধবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান বিএনপি থেকে আওয়ামী লীগে পা রাখা এই রাজনীতিবিদ। বাস পোড়ানোর মামলায় এদিন বিকেলে তাকে জামিন দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের। এরপর দ্রুতই জামিন আদেশ কারাগারে পৌঁছানো হয়।শাহজাহান ওমর বিএনপি থেকে পদত্যাগের কথা বললেও তা কবে কখন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিএনপিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা পদক্ষেপ নেননি।উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকে এবারের নির্বাচনেও প্রার্থী হিসেবে গত ২৬ নভেম্বর ঘোষণা দেয় দলটি। ২০০৮, ’১৪ ও ’১৮ এর সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে প্রতিবারই জয়ী হন বজলুল হক হারুন। তবে এবার শেষ মুহূর্তে দলের মনোনয়ন হারিয়ে কপাল পুড়লো তার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:01 pm, Thursday, 30 November 2023
16 Time View