Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া-১ (দৌলতপুর)আসনে ফিরোজ,পটলসহ চারজনের মনোনয়নপত্র বাতিল

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা এ ঘোষণা দেন।

এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১% সমর্থকের কাগজপত্র ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী দৌলতপুরের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের আমৃত্যু সভাপতি প্রয়াত আফাজ উদ্দিনের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটল ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে ঋণ খেলাপি থাকায় বাতিল হয়েছে পিপলস পার্টির মো. ফজলুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেনের মনোনয়নপত্র।

এখানে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, জাতীয় পার্টির শাহারিয়ার জামিল জুয়েল, জাসদের শরিফুল কবির স্বপন, তৃনমুল বিএনপি’র আনিছুর রহমান, ওয়ার্কার্স পার্টির মজিবুল রহমান, জাকের পার্টির আসাদুজ্জামান উৎপল, মুক্তিজোটের সাজেদুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের সেলিম রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:55 pm, Monday, 4 December 2023
18 Time View