Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেলো ২ বন্ধুর

গাইবান্ধা:- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা রংপুর থেকে ঘুরে গিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন, রংপুর শহরের পশ্চিম খাসবাগ তিনমাথা এলাকার নুর মোহাম্মদের ছেলে সাজিদ মিয়া (১৭) ও একই এলাকার আল আমিনের পুত্র জুয়েল রানা (১৬)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ থেকে দুই বন্ধু জুয়েল ও সাজিদ মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি হান্নানের মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ইউক্লিপ্টাস গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান সাজিদ। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন জুয়েল।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:54 pm, Saturday, 9 December 2023
23 Time View