Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে ট্রাক ভাঙচুরের অভিযোগে আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি:-ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজ থেকে অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে অবরোধ সমর্থনকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনসহ তিনজনকে গ্রেফতার করেছে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এ সময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:02 pm, Tuesday, 12 December 2023
15 Time View