Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়কে ওইমেক্সের মালামাল ভর্তি ট্রাকের দীর্ঘ সারি:ভোগান্তি চরমে

দৌলতপুর প্রতিনিধি:- সড়কের জুড়ে ট্রাকের দীর্ঘ সারি, প্রথম দেখলে মনে হবে এটি ট্রাকের অস্থায়ী গ্যারেজ। তবে আসলে এটি কোনো গ্যারেজ নয়।

অবৈধভাবে সড়ক দখল করে এভাবেই প্রতিদিন দৌলতপুর পিপুলবাড়ীয়া ওইমেক্স ইলেকট্রোড লিঃ এর মালামাল ভর্তি ট্রাক রাখা হয়।

দৃশ্যটি কাতলামারী টু দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া আহসানীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন রাস্তার দৃশ্য । এক-দুদিনের নয়, এমন দৃশ্য নিত্যদিনের।

দৌলতপুর-কাতলামারীর এ ব্যস্ততম রাস্তায় প্রতিদিন শত শত ইজিবাইক, মোটরসাইকেল, মাইক্রোসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে।

পিপুলবাড়ীয়া মাদ্রাসার সামনের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের এই দীর্ঘ সারি ভোগান্তিতে ফেলেছে এ পথে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের। এই পথে নিয়োমিত চলা জেটিআই কোম্পানির ফিন্ড সুপারভাইজার শুকুর আলী প্রতিবেদকে জানায়, আমরা জাপান ট্যোবাকোতে চাকরির সুবাদে এই পথে প্রতিনিয়ত চলাচল করি। এই রাস্তার উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ওইমেক্সের মাল ভর্তি ট্রাকের কারনে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হয় আমাদের। এই পথে চলাচলকারী ও এলাকাবাসী প্রশাসনের কাছে চরম এই ভোগান্তির অবসান চেয়েছেন ।

এই বিষয়ে জানতে চাইলে ওইমেক্স ইলেকট্রোড লিঃ এর এ্যাডমিন মো. খোকন বলেন, পথে চলাচলকারীদের ভোগান্তির কথা অস্বীকার করেন এবং তারা প্রশাসনকে ম্যানেজ করেই এগুলো করেন বলে জানান।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. ওবায়দুল্লাহ বলেন, রাস্তার ওপর দীর্ঘক্ষণ গাড়ী পার্কিং করে রাখা অপরাধ। যেহেতু রাস্তাটি জনগুরুত্বপূর্ণ তাই যেকোনো দুর্ঘটনা এড়াতে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:27 pm, Tuesday, 19 December 2023
33 Time View