Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরগুনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১৫

বরগুনা:- বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছে। এতে বাসটির ১৫ জন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম আফজাল (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আমতলী চৌরাস্তা থেকে বিসমিল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি ঘটখালী বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:21 pm, Thursday, 21 December 2023
21 Time View