ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নারী মোটরসাইকেল চালকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহে ট্রাকের চাপায় এক নারী মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে ।

সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালকের নাম রুলী খাতুন (২৪)। সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের নাচনা গ্রামের আনছার আলীর মেয়ে তিনি।

স্থানীয়রা জানান, ঝিনাইদহের কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামে যাচ্ছিলেন রুলি। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বারো বাজার হাইওয়ে পুলিশের ওসি আদম আলী জানান, যশোর-ঝিনাইদহ সড়কের তেঁতুলতলা এলাকায় একটি দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।