Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (২৮) নামের সিএনজি চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিক ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের চেথট্ট গ্রামের ছাত্তার তালুকদারের ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে যাত্রীবাহী প্রান্তিক পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে আসছিল। অপরদিকে ঘাটাইল থেকে সিএনজিটি মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি পাকুটিয়া এলাকায় পৌঁছলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে সিএনজি চালকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:59 pm, Thursday, 4 January 2024
17 Time View